Posted in

মির্যার স্ববিরোধীতা-২৪

কোথাও আল্লাহর নাম ভেঙ্গে মির্যা কাদিয়ানী নিজের বয়স ২ বা ৩ বছর কমবেশি করে দেয়ার গল্প সাজিয়েছেন; আবার কোথাও ৫ বা ৬ বছরের কমবেশির কথা! এমন নিকৃষ্ট বৈপরীত্য দুনিয়ার ইতিহাসেও আছে কিনা সন্দেহ!

এখন এমন ব্যক্তিও কী করে আপনা দাবীতে সত্য হন?

মির্যা কাদিয়ানীর বই থেকে (তিনি লিখেন), ‘খোদা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, আমি তোমার বয়স ২ বা ৩ বছর কমবেশি ৮০ বছর করে দেব।’ (রূহানী খাযায়েন ১৭/৪৪)। 

স্ববিরোধ কথা : 

‘খোদাতালা আমাকে জানিয়েছেন, তোমার বয়স ৫ বা ৬ বছর কমবেশি ৮০ বছর হবে।’ (রূহানী খাযায়েন ২১/২৫৮)। প্রামাণ্য স্ক্যানকপি।

শেষকথা : মির্যা কাদিয়ানী লিখেছেন: মিথ্যাবাদীর কথায় অবশ্যই স্ববিরোধীতা হয়ে থাকে। (রূহানী খাযায়েন: ২১/২৭৫)। অতএব এবার মির্যা কাদিয়ানী তারই স্ববিরোধী কথার কারণে কী সাব্যস্ত হলেন একটু ভেবে দেখবেন কি? এমন একজন মিথ্যাবাদীকে দুনিয়ার সমস্ত মুসলমান কিজন্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন তা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের ঈমানকে রক্ষা করুন। আমীন।

লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী

মুহাম্মদ নূরুন্নবী এম এ, (ডবল মাস্টার্স—দাওরা ও কামিল), স্যোসাল এক্টিভিস্ট ও ওয়েব ডেভেলপার এবং কাদিয়ানী মতবাদ বিশেষজ্ঞ। স্বত্বাধিকারী : রদ্দে কাদিয়ানী (গুগল অ্যাপ)। প্রিন্সিপাল, বসুরহাট দারুল ইহসান মাদ্রাসা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। ইমেইল : nabifeni44@gmail.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।