Posted in

মির্যা মাসরূর কি তাহলে কাদিয়ানীধর্মে বিকৃতি ঘটালেন!

বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদা লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আ’লা রাসূলিল্লাহ। আম্মাবা’দু…. প্রিয় পাঠকবৃন্দ! অপ্রিয় হলেও সত্য, এভাবেই মিথ্যা, ধোকা আর প্রতারণা সহ জঘন্য দ্বিচারিতার উপর প্রতিষ্ঠিত কাদিয়ানীধর্ম!! এই যে এ দুটি পৃষ্ঠাই আমার কথার প্রমাণের জন্য যথেষ্ট।

কেননা মির্যা কাদিয়ানী সুস্পষ্টভাবে তার দাওয়াত যারা কবুল করেনি তিনি তাদেরকে খোদার ইলহামের নামে “অমুসলিম” বলে আখ্যা দিয়ে লিখে গেছেন! (তাযকিরাহ ৫১৯ দ্রষ্টব্য)।

অপরদিকে তাদেরই বর্তমান গদ্দিনিসীন (কথিত খলিফা) মির্যা মাসরূর আহমদ সাহেব সাধারণ মানুষকে প্রতারিত করতে কত হীনতার সাথে মিথ্যার আশ্রয় নিয়ে বক্তব্যে বললেন,

“আহমদীয়া জামাত আল্লাহ ও রাসূল (সা:)-এর নির্দেশ অনুসারে প্রত্যেক কালিমা পাঠকারীকে মুসলমান মনে করে। কোনো মুসলমানের মুসলমান হওয়ার জন্য পবিত্র কলেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ পাঠ করাই যথেষ্ট।” (সূত্র: বাইতুল ফতুহ মসজিদ, যুক্তরাজ্য- জুমার খুতবা ০২-ডিসেম্বর-২০১১ইং, পাক্ষিক আহমদী তাং ১৫-১২-২০১২ ইং, পৃষ্ঠা নং ৬ দ্রষ্টব্য)।

এখন তাহলে দুইজনের কথাবার্তায় আকাশ-পাতালে তফাৎ থাকলো কিনা? তাহলে কেমনে কী??

স্ক্রিনশট দ্রষ্টব্য।

লিখক শিক্ষাবিদ ও গবেষক

মুহাম্মদ নূরুন্নবী এম এ, (ডবল মাস্টার্স—দাওরা ও কামিল), স্যোসাল এক্টিভিস্ট ও ওয়েব ডেভেলপার এবং কাদিয়ানী মতবাদ বিশেষজ্ঞ। স্বত্বাধিকারী : রদ্দে কাদিয়ানী (গুগল অ্যাপ)। প্রিন্সিপাল, বসুরহাট দারুল ইহসান মাদ্রাসা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। ইমেইল : nabifeni44@gmail.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।