Posted in

হাদীসে বর্ণিত “লূদ” আর “লুধিয়ানা” কি একই শহর?

কাদিয়ানীরা “লূদ” শব্দকে ‘লুধিয়ানা’ বলেও অপব্যাখ্যা দেয়! অথচ সহীহ হাদীস তাদের ঐ সমস্ত ব্যাখ্যার সম্পূর্ণ বিরোধী!!

কাদিয়ানীবন্ধুরা! আপনারা হাদীসের “লূদ” শব্দকে পাকিস্তানের ‘লুধিয়ানা’ কিভাবে বলতে পারেন বা আপনাদের কথিত মাহদী ও সিজোফ্রেনিয়া রোগীটাও বা এরকম একটা অপব্যাখ্যা কিভাবে দিতে পারলেন?

অথচ সহীহ হাদীস দ্বারাই প্রমাণিত যে, “লূদ” হচ্ছে ফিলিস্তিনের একটি শহরের নাম। আপনি ইন্টারনেটেও সার্চ দিলে দেখবেন, একদম পরিষ্কার করে লিখা আছে যে, “লূদ বর্তমান ইসরাইল অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখন্ডের একটি ছোট শহর, যা তেলআবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ইসরাইলের প্রধানতম বিমানবন্দর বেন গুরিয়ান বিমানবন্দর এই শহরটির নিকটেই অবস্থিত।” (ইন্টারনেট)।

  • উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)-এর হাদীসে “লূদ” যে ফিলিস্তিনের একটি স্থান, তা পরিষ্কার ভাবে প্রমাণিত। হাদীসের আরবি উচ্চারণ — “ফিলিস্তিন বি-বাবে লূদ (فلسطين بباب لد)”।
  • উইকিপিডিয়া থেকে Click

(হাদীসটি মসনাদে আহমদ গ্রন্থেও বর্ণিত হয়েছে, রাবীদের মধ্যে ‘হাযরমি বিন লাহিক’ ছাড়া সবাই সহীহ বুখারি এবং মুসলিম শরীফের রাবী, তবে তিনিও একজন ছিকাহ বা বিশ্বস্ত রাবী)।

সূত্র, ইমাম হাইছামি সংকলিত ‘মাজমাউয যাওয়ায়েদ‘ হাদীস নং ১২৫১২; কিতাবুল ফিতান আ-আ’জানাল্লাহু মিনহা।

লিখক, শিক্ষাবিদ ও গবেষক

মুহাম্মদ নূরুন্নবী এম এ, (ডবল মাস্টার্স—দাওরা ও কামিল), স্যোসাল এক্টিভিস্ট ও ওয়েব ডেভেলপার এবং কাদিয়ানী মতবাদ বিশেষজ্ঞ। স্বত্বাধিকারী : রদ্দে কাদিয়ানী (গুগল অ্যাপ)। প্রিন্সিপাল, বসুরহাট দারুল ইহসান মাদ্রাসা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। ইমেইল : nabifeni44@gmail.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।