প্রশ্ন : শায়খ! আহলে হাদীসরা বলে, তারাবীহ সালাত নাকি ৮ রাকাতই সুন্নাহ, ২০ রাকাত পড়লে নাকি “সুন্নাহ” আদায় হবেনা?
উত্তর : না, রাসূল (সা.) তারাবীহ ৮ রাকাতের বেশি পড়েননি একথা ঠিক নয়। তিনি কখনো ১০ রাকাত পড়েছেন কখনো ১২ রাকাতও পড়েছেন। তবে সাহাবীরা ২০ রাকাত-ও পড়েছেন। আর “সুন্নাহ” মানার ক্ষেত্রে সাহাবীরা আমাদের জন্য হুজ্জত বা প্রমাণ। এককথায় রাসূল (সা.)-এর কিয়ামুল লাইল বা তারাবীহ’র ক্ষেত্রে রাকাত সংখ্যা নির্দিষ্ট ছিলনা। যেজন্য এ ক্ষেত্রে “সুন্নাহ” কোনটি সেটির জন্য সাহাবীরা আমাদের জন্য হুজ্জত বা প্রমাণ।
যারা আট (৮) রাকাত পড়তে চান, পড়ুন। কিন্তু তাদেরকে বলব, এ ক্ষেত্রে আপনারা দু’টা কাজ করবেন। (এক) সময়টা আরেকটু বাড়িয়ে দিন (দুই) বারো মাসব্যাপী পড়তে থাকুন। কেননা, আহলে হাদীসরা যে ৮ রাকাতের কথা বলেন সেই ৮ রাকাত তারা যে সময় নিয়ে পড়েন রাসূল (সা.) কিন্তু সেই সময় নিয়ে পড়েননি, বরং তিনি সারা রাত্রি ধরে পড়তেন, কখনো কখনো ফজরের ওয়াক্ত হয়ে যেত, আর তিনি (সা.) এ ধরনের কিয়ামুল লাইল বারো বছরব্যাপী করতেন। এভাবে ৮ রাকাত পড়তে পারলে তখন আর কোনো আপত্তি থাকবেনা।
(উত্তরদাতা শায়খ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হানাফী, আসারী রাহিমাহুল্লাহ)।