Home Blog Page 24

মির্যার স্ববিরোধীতা-৫

একবার লিখলেন, শেষ যুগে আগমনকারী ঈসা ইবনে মরিয়ম ‘নবী’ হবেন না; আবার লিখলেন, তিনি একজন নবীও হবেন এবং উম্মতিও হবেন! এখন কাদিয়ানীদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, আগমনকারী ঈসা ‘নবী’ হিসেবে আগমন করলে তখন তার ‘উম্মত’ হিসেবে গণ্য হবেন কারা? ঈসা দাবীদার কাজ্জাব মির্যা কাদিয়ানী ‘নবী‘ হলে তখন ‘আহমদীরা’ কি তার ‘উম্মত‘ হওয়াও স্বীকার করবেন??

পড়ুন: মির্যার স্ববিরোধীতা-

এমন ব্যক্তিও কী করে আপনা দাবীতে সত্য হন?

মির্যা কাদিয়ানীর বই থেকে (তিনি লিখেছেন), ‘হাদীস সমূহ মতে আরেকটি অর্থ এই দাঁড়ায় যে, আগমনকারী ইবনে মরিয়ম (মসীহ) নবী হবেন না, বরং শুধুই একজন উম্মতি হবেন।’ (রূহানী খাযায়েন: ৩/২৪৯; রচনাকাল ১৮৯১ইং)।

স্ববিরোধী কথা :

‘আগমনকারী মসীহ মওউদ সম্পর্কে হাদীস সমূহ দ্বারা বুঝা যায় ও পরিচয় পাওয়া যায় যে, তিনি নবীও হবেন এবং উম্মতিও হবেন।’ (রূহানী খাযায়েন: ২২/৩১; রচনাকাল ১৯০৭ ইং)। স্ক্যান সংযুক্তি :

শেষকথা : মির্যা কাদিয়ানী লিখেছেন: মিথ্যাবাদীর কথায় অবশ্যই স্ববিরোধীতা হয়ে থাকে। (রূহানী খাযায়েন: ২১/২৭৫)।

অতএব এবার মির্যা কাদিয়ানী তারই স্ববিরোধী কথার কারণে কী সাব্যস্ত হলেন একটু ভেবে দেখবেন কি? এমন একজন মিথ্যাবাদীকে দুনিয়ার সমস্ত মুসলমান কিজন্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন তা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের ঈমানকে রক্ষা করুন। আমীন।

লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী

মির্যার স্ববিরোধীতা-৪

মির্যার কথিত ইলহামী গ্রন্থে ঈসা (আ.) আকাশ থেকে নাযিল হবার আকীদা প্রকাশ করা সত্ত্বেও পরবর্তীতে সেই আকীদা থেকে নতুন আরেক কথিত ইলহামের নামে সরে আসা!

পড়ুন: মির্যার স্ববিরোধীতা-

এমন ব্যক্তিও কী করে আপনা দাবীতে সত্য হন?

মির্যা কাদিয়ানী লিখেন, “আমি ‘বারাহীনে আহমদীয়া’ নামক বইতে লিখেছিলাম মসীহ ইবনে মরিয়ম আকাশ থেকে নাযিল হবেন। তবে পরবর্তীতে আমি লিখেছি, আগত মসীহ (ঈসা) আমি নিজেই।” (রূহানী খাযায়েন ২২/১৫২-৫৩; হাকীকাতুল ওহী বাংলা অনূদিত কপি পৃষ্ঠা নং ১১৭)।

‘বারাহীনে আহমদীয়া’ নামক কিতাব সম্পর্কে মির্যার বক্তব্য এই যে,

১. “আমি কিতাবটি আল্লাহর পক্ষ হতে একজন মুলহাম (খোদার পক্ষ হতে অদৃশ্যের জ্ঞান লাভকারী) এবং মামূর (আদিষ্ট) হয়েই লিখেছি।” (আয়নায়ে কামালাতে ইসলাম, রূহানী খাযায়েন ৫/৬৫৭)।

২. আরো লিখা আছে, “প্রত্যক্ষ আর পরোক্ষ উভয় দিক থেকে কিতাবটির পরিচালক মহান আল্লাহ।” (মাজমু’আয়ে ইশতিহারাত ১/৫৬; আমি এবং আমার বই’ শীর্ষক শিরোনাম)।

৩. তিনি নিজের সম্পর্কে দাবী করে এক জায়গায় লিখেছেন, “নিশ্চয়ই আল্লাহতালা আমাকে এক মুহূর্তের জন্যও ভুলের উপর ছাড়েন না এবং আমাকে রক্ষা করেন প্রত্যেক ভুলভ্রান্তি থেকে এবং শয়তানি পথ থেকে আমাকে হেফাজত করেন।” (রূহানী খাযায়েন ৮/২৭২)।

৪. “আমার কথাবার্তায় কোনো অসঙ্গতি নেই। আমি তো খোদার ওহীরই অনুসরণকারী।” (রূহানী খাযায়েন ২২/১৫৪)।

৫. “মিথ্যাবাদীর কথায় অবশ্যই স্ববিরোধীতা হয়ে থাকে।” (রূহানী খাযায়েন ২১/২৭৫)।

এবার কিছু প্রশ্ন করতে চাই….। যেহেতু আপনাদেরই বিশ্বাস অনুসারে…!

ঈসা (আ.) আকাশ থেকে নাযিল হবেন, এটা কুরআনের ঐ ত্রিশ আয়াত বিরোধী, তাই না?

এই সংক্রান্ত হাদীস যত আছে সবগুলোই বাতিল, যেহেতু কুরআন বিরোধী কথা সহীহ হাদীসে থাকার কথা না, তাই না?

‘আহমদ চরিত’ বইয়ের ৮ নং পৃষ্ঠায় লিখা আছে, ১৮৯১ সালের দিকে একটি ইলহামের মাধ্যমে মির্যা সাহেবকে জানিয়ে দেয়া হয়েছে যে, ঈসা (আ.) মৃত্যুবরণ করেছেন, তাই না?

এমতাবস্থায় নিচের প্রশ্নগুলোর উত্তর দিন!

(ক) ঈসা (আ.) আকাশ থেকে নাযিল হবেন, কথাটি মির্যা সাহেব ওহীর মাধ্যমেই লিখে যাওয়ার পরেও সেটি পরবর্তীতে কেন মিথ্যা হল? (দেখুন, উপর থেকে নিচে ৪ নং উক্তি)।

(খ) যে বিষয়টি তার আগের ওহী দ্বারা ‘হ্যাঁ’ সাব্যস্ত হল সেটাই পরে তার আরেক ওহী (ইলহাম) দ্বারা ‘না’ সাব্যস্ত হলে, তবে কি আল্লাহ মির্যাকে আগে মিথ্যা বলে তারপর সত্য বললেন? নাউযুবিল্লাহ।

(গ) যদি ঈসা (আ.) আকাশ থেকে নাযিল হওয়ার বিশ্বাস ভুল বা মিথ্যা হয়, তাহলে বারাহীনে আহমদীয়া বইটি সম্পর্কে মির্যা কাদিয়ানীর উক্ত (নং ১,২) বক্তব্য দুটিও কি মিথ্যা সাব্যস্ত হল না? কারণ আল্লাহর পক্ষ হতে আদিষ্ট বলে দাবী রত অবস্থায় কোনো ব্যক্তি অদৃশ্যের এমন কোনো বিষয়ে ভবিষ্যৎবাণী কিভাবে দিতে পারেন, যদি আল্লাহ সেটি তাকে বলে না দেন? আবার এমন কোনো ভবিষ্যৎবাণী এধরণের বইতে কিভাবে লিখতে পারেন যা সঠিক নয়, (মির্যার আরেক বক্তব্যানুসারে) সেটি শিরিকও? আবার নাকি বইটি তিনি আল্লাহর পক্ষ হতে নির্দেশ পেয়ে লিখেছেন!

(ঘ) আরো প্রশ্ন জাগে যে, যার দাবী হল—’আল্লাহ আমাকে এক মুহূর্তের জন্যও ভুলের উপর ছাড়েন না’। তাহলে তিনি ১৮৮১-‘৮২ সালে ‘বারাহীনে আহমদীয়া’ বইতে যে কথা লিখলেন তারপর ১৮৯১ সালের দিকে তিনি সে কথা থেকে সরে যাওয়ার মানে কি দীর্ঘ ১০টি বছর ভুলের উপর থাকা নয়? তবে কি আল্লাহ তাকে এমন ভুলের উপরও ছেড়ে দিলেন, যা তার মতে শিরিকি বিশ্বাস?

শেষকথা হল, এমতাবস্থায় মির্যা সাহেব কি সীমাহীন মিথ্যা আর অসঙ্গতির জন্ম দিয়ে গেলেন না? এখন তাহলে মির্যা সাহেবকে তারই কথা অনুসারে আমি যদি একজন নাম্বার ওয়ান ‘কাজ্জাব-মিথ্যাবাদী‘ আখ্যা দিই তবে কি অন্যায় হবে? যেহেতু তিনি খোদ লিখেছেন, “মিথ্যাবাদীর কথায় অবশ্যই স্ববিরোধীতা হয়ে থাকে।” (রূহানী খাযায়েন ২১/২৭৫)। আপনার নিরপেক্ষ বিবেকের কাছে প্রশ্নগুলো রেখে দিলাম।

লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী

মির্যার স্ববিরোধীতা-৩

ঈসা (আ.) উম্মতি হতে পারা, না পারা!

এখন এমন ব্যক্তিও কী করে আপনা দাবীতে সত্য হন?

১। (মির্যা কাদিয়ানী লিখেছেন), “যে ব্যক্তি উম্মতি-এর বাস্তবতার প্রতি তীক্ষ্ণদৃষ্টি দেয় সে পরিষ্কার বুঝতে পারে যে, হযরত ঈসা (আ.)-কে ‘উম্মতি’ সাব্যস্ত করা একটি কুফুরি।” (বারাহীনে আহমদীয়া খ-৫, রূহানী খাযায়েন ২১/৩৬৪)।

এবার স্ববিরোধ কথা :

২। আরেক জায়গায় লিখেছেন, “কুরআন শরীফ দ্বারা তো সাব্যস্তই আছে যে, প্রত্যেক নবীই হযরত (সা.)-এর উম্মতের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহতালা বলেন, لتؤمن به و لتنصرنه (তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাঁকে সাহায্য করবে)। সুতরাং এইভাবেই সমস্ত আম্বিয়া (আলাইহিমুস সালাম) হযরত (সা.) এর উম্মত হয়ে যান।” (বারাহীনে আহমদীয়া খ-৫, রূহানী খাযায়েন ২১/৩০০)।

আমার প্রশ্ন, সমস্ত আম্বিয়া হযরত (সা.)-এর উম্মত হওয়া পবিত্র কুরআন দ্বারাই সাব্যস্ত হয়ে থাকলে তবে কিজন্য ঈসা (আ.)-কে ‘উম্মতি‘ সাব্যস্ত করা কুফুরি হবে?

শেষকথা : মির্যা কাদিয়ানী লিখেছেন: মিথ্যাবাদীর কথায় অবশ্যই স্ববিরোধীতা হয়ে থাকে। (রূহানী খাযায়েন: ২১/২৭৫)।

অতএব এবার মির্যা কাদিয়ানী তারই স্ববিরোধী কথার কারণে কী সাব্যস্ত হলেন একটু ভেবে দেখবেন কি? এমন একজন মিথ্যাবাদীকে দুনিয়ার সমস্ত মুসলমান কিজন্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন তা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের ঈমানকে রক্ষা করুন। আমীন।

লিখক, শিক্ষাবিদ ও গবেষক

নামাযে কোথায় হাত বাঁধা উত্তম?

নামাযে কোথায় হাত বাঁধা উত্তম?

হানাফীদের দলিল সহীহ হাদীস থেকে

নামাযের মধ্যে হাত কোথায় বাঁধা উত্তম, এ নিয়ে ফোকাহায়ে কেরাম (ইসলামি আইনশাস্ত্রবিদ)গণের মাঝে শুধুমাত্র উত্তম-অনুত্তম প্রশ্নে মতপার্থক্য রয়েছে। সেটি হল, হাত নাভীর নিচে বাঁধবে নাকি উপরে! শায়খ মুবারকপুরী (রহ.) তার তিরমিজি শরিফের ব্যাখ্যাগ্রন্থ تحفة الأحوذى (তুহফাতুল আহওয়াজি)-তেও (২/৭৪-৭৮) একথাই লিখেছেন। যেমন তিনি লিখেন, أَنَّ الِاخْتِلَافَ بَيْنَهُمْ في الْوَضْعِ فَوْقَ السُّرَّةِ وَتَحْتَ السُّرَّةِ إنما هو في الِاخْتِيَارِ وَالْأَفْضَلِيَّةِ অর্থাৎ ‘এই ইমাম চতুষ্টয়ের মধ্যকার মতপার্থক্য হচ্ছে, নামাযে দুইহাত নাভীর নিচে রাখা উত্তম নাকি উপরে রাখা উত্তম!’ তবে ‘বুকের উপর বাঁধা’ সংক্রান্ত চূড়ান্ত কোনো মতের উল্লেখ প্রসিদ্ধ চার ইমামের কারো থেকে পাওয়া যায় না। যেহেতু ইমাম শাফেয়ীর মত (ফতুয়া) ‘আল-মাজমূ শরহুল মুহাজ্জাব’ গ্রন্থে (المجموع شرح المهذب) পরিষ্কার লিখা আছে এইভাবে যে, و يجعلها تحت صدره و فوق سرته، هذا هو الصحيح المنصوص অর্থাৎ ‘উভয় হাত বুকের নিচে ও নাভীর উপরে বাঁধবে, শাফেয়ী মাযহাবের প্রকৃত ও সুস্পষ্ট মত এটাই।’ একথা লিখেছেন, ইমাম মহীউদ্দীন আন-নববী আশ-শাফেয়ী। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের চূড়ান্ত ও অগ্রগণ্য মত কীরকম—সে সম্পর্কেও অনুসন্ধান করে পাওয়া যায় যে, ‘মুখতাসারে খিরাকি’ (مختصر الخرقى) কিতাবে পরিষ্কার লিখা আছে, و يجعلها تحت سرته অর্থাৎ দুই হাত নাভীর নিচে বাঁধবে। (লিখক, ইমাম আবুল কাশেম উমর ইবনুল হুসাইন ইবনু আব্দিল্লা ইবনে আহমদ আল খিরাকি)। কিতাবটির ব্যাখ্যাগ্রন্থ ‘আল মুগনী’-তে (১/৫১৪) হাম্বলী মাযহাবের পক্ষ হতে অবশ্য মোট তিনখানা মত উল্লেখ রয়েছে। তবে চূড়ান্ত মত ‘নাভীর নিচে বাঁধা’ই। আর ইমাম মালেকের মতে তো و ندب إرسالهما অর্থাৎ হাত ছেড়ে দাঁড়ানোই মুস্তাহাব। (দেখুন, আল্লামা দারদী আল-মালেকী কৃত শরহে সগীর)। আর ইমাম আবু হানীফা’র মত তো সবারই জানা, নাভীর নিচে এমনভাবে হাত বাঁধা যেন নাভী হাতের উপরের অংশে লেগে থাকে। এটাই উত্তম।

পক্ষান্তরে আহলে হাদীসবন্ধুদের মতে, হাত বাঁধতে হবে বুকের উপর। তাঁদের মতের পক্ষেও দলিল রয়েছে। তাদের সব চেয়ে শক্তিশালী দলিল হল, হযরত ওয়ায়েল ইবনে হুজর (রা.) বলেছেন, আমি রাসূল (সা.)-এর পেছনে নামায পড়েছি। (আমি দেখলাম) فوضع يده اليمنى على يده اليسرى على صدره অর্থাৎ তিনি তাঁর ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রেখেছেন। (সহীহ ইবনে খুযাইমা ৩/৩১৩)। তাহকীক, এর সনদে ‘মু’আম্মাল ইবনে ইসমাইল’ নামীয় রাবীকে ইমাম বুখারী (রহ.) ‘মুনকারুল হাদীস’ (منكر الحديث) বলেছেন, ইমাম আবু যুর’আ আর-রাজী বলেছেন, في حديثه خطأ كثير অর্থাৎ হাদীস বর্ণনায় সে খুব বেশি ভুল করত। (তাহযীবুল কামাল ১৮/৫২৬; তাযীবুত তাহযীব ১০/৩৪০; মীযানুল ইতিদাল ৮৯৪৯ দ্রষ্টব্য)। কিন্তু শায়খ ইবনুল কাইয়ুম (রহ.)-এর ‘ইলামুল মুয়াক্কিয়ীন’ গ্রন্থে লিখা আছে, উক্ত রেওয়ায়েতে على صدره (বুকের উপর) এই অংশটি ঐ রাবীরই নিজেস্ব বৃদ্ধি, যার অন্যতম প্রমাণ সহীহ মুসলিমেও বর্ণনাটি ওয়ায়েল ইবনে হুজর থেকে ভিন্ন সহীহ সনদে এসেছে, কিন্তু সেখানে على صدره (বুকের উপর) এই অংশটি নেই। যাইহোক, সনদ যেমনই হোক; বুকের উপর হাত বাঁধা’র একাধিক বর্ণনাও যে রয়েছে তা কিন্তু ঠিক। মোটকথা, ইমাম চতুষ্টয় আর আহলে হাদীস দু’দিকেই দলিল-প্রমাণ থাকা সাব্যস্ত।

এবার হানাফীদের মতের সমর্থনে শুধু একখানা টাটকা সহীহ হাদীস পেশ করা হবে, ‘সাইয়্যেদুল হুফফাজ’ (سيد الحفاظ) উপাধিখ্যাত ও ইমাম বুখারী, মুসলিম সহ সিয়াহ সিত্তা’র চারজন মুহাদ্দিসের উস্তাদ, ইমাম আবুবকর আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবী শায়বাহ (১৫৯-২৩৫ হিজরী) সংকলিত হাদীসগ্রন্থ ‘মুসান্নাফ ইবনে আবী শায়বাহ’ থেকে। সনদ নিম্নরূপ,

শায়খ ইবনে আবী শায়বাহ, ওয়াকী ইবনুল জাররাহ, মূসা ইবনে উমায়ের, আ’লক্বামাহ ইবনে ওয়ায়েল, সাহাবী হযরত ওয়ায়েল ইবনে হুজর (রা.)। (রাবীদের সবাই ছিকাহ)। এবার হাদীসের অনুবাদ,

(হাদীস) সাহাবী ওয়ায়েল ইবনে হুজর (রা.) বলেছেন, رأيت النبي صلى الله عليه وسلم يَضَعُ يَمِينَهُ على شِمَالِهِ تَحْتَ السُّرَّةِ অর্থাৎ ‘আমি নবী করীম (সা.)-কে দেখেছি, তিনি তাঁর ডান হাত বাম হাতের উপর রেখে নাভীর নিচে রেখেছেন।‘ (হাদীসের মান, সহীহ; রাবীদের সবাই বুখারীর রাবী)। এবার কয়েকজন হাদীস বিশারদের উক্তি পেশ করছি,

(১) মিশর বংশোদ্ভূত ইমাম আবুল ফিদা যায়নুদ্দীন কাশেম ইবনে কুতলুবুগা (الْحَافِظُ الْقَاسِمُ بن قُطْلُوبُغَا) (৪০২-৪৭৯ হিজরী) তার تَخْرِيجِ أَحَادِيثِ الِاخْتِيَارِ شَرْحِ الْمُخْتَارِ নামীয় গ্রন্থে লিখেছেন, هذا سَنَدٌ جَيِّدٌ অর্থাৎ এই সনদটি খুবই ভালো

(২) শায়খ শামসুদ্দীন আবু তাইয়েব আল মাদানী আল মালেকী (মৃত. ৯৬৩ হিজরী) (أبو الطَّيِّبِ الْمَدَنِيُّ) তার شَرْحِ التِّرْمِذِيِّ নামীয় গ্রন্থে লিখেছেন, هذا حَدِيثٌ قَوِيٌّ من حَيْثُ السَّنَدِ অর্থাৎ এই হাদীস সনদের দিক থেকে খুবই শক্তিশালী

(৩) শায়খ মুহাম্মদ আবেদ আস সিন্দী আল আনসারী (১১৯০-১২৫৭) (عَابِدٌ السِّنْدِيُّ) তার طَوَالِعِ الْأَنْوَارِ নামীয় গ্রন্থে লিখেছেন, رِجَالُهُ ثِقَاتٌ অর্থাৎ এর সমস্ত রাবী সিকাহ বা বিশ্বস্থ।

  • তবে এর সনদের উপরেও আপত্তি তোলার চেষ্টা করা হয়। শায়খ মুহাম্মদ হায়াত আস সিন্দী তার ‘ফাতহুল গাফূর’ পুস্তকে লিখেছেন, যদিও এর সনদ সহীহ কিন্তু বর্ণনায় تَحْتَ السُّرَّةِ অংশটুকু মুসনাদে আহমদ গ্রন্থের বর্ণনায় নেই। অথচ একই রাবী থেকে বর্ণিত। হতে পারে ‘মুসান্নাফ’ গ্রন্থে উল্লিখিত ইমাম ইবরাহীম নাখয়ী (রহ.) কৃত একটি আছার (বর্ণনা)-এর মধ্যে تَحْتَ السُّرَّةِ অংশটুকু থাকায় কাতেব ভুল করে ঐ রেওয়ায়েতেও লিখে ফেলেন!

উত্তরে বলা হবে যে, (ক) ইমাম আহমদ ইবনে হাম্বল (১৬৪-২৪১ হিজরী) ছিলেন মুসান্নাফ-এর সংকলকের একজন ছাত্র। ‘মুসান্নাফ’ (المصنف) কিতাব যখন সংকলন হয় তখন আহমদ ইবনে হাম্বল (রহ.) কলমও ধরেননি। এমতাবস্থায় আহমদ ইবনে হাম্বলের সংকলনে ঐ অংশটুকু উল্লেখ না থাকার দরুন একথা কিভাবে বলা যায় যে ‘অতএব মুসান্নাফ কিতাবে অংশটুকু কাতেব ভুল করে লিখে ফেলেন’! এ সংক্রান্ত আরও যত উদ্দেশ্যমূলক ছিদ্রান্দ্বেষণ করার চেষ্টা করা হয়েছে তার জবাব দেয়া হয় আবুদাউদ শরীফের আরবী ব্যাখ্যাগ্রন্থ ‘বাজলুল মাজহূদ’-এর (২/২৩) মধ্যে।

(খ) সহীহ ইবনে খুযাইমা’র রেওয়ায়েতে على صدره উল্লেখ থাকা সত্ত্বেও সহীহ মুসলিমের রেওয়ায়েতে على صدره অংশটুকু নেই। বরং সেখানে وضع يده اليمنى على اليسرى পর্যন্ত এসেই শেষ। অথচ একই রাবী থেকে বর্ণিত। এখন যারা উসূলে হাদীস (علم المصطلحات الاحاديث) না বুঝার দরুন এধরণের আপত্তি তুললেন তারা হুবহু ঐ একই যুক্তিতে على صدره অংশটুকুও সহীহ মুসলিমে না আসার কারণ কী ব্যাখ্যা দেবেন? তবে কি ‘ইবনে খুযাইমা’র রেওয়ায়েতেও কাতেবের ভুল হয়ে গিয়েছিল বলবেন? কোনো উত্তর থাকেনা।

(গ) ‘মুসান্নাফ’ কিতাব সংকলনের আগ থেকেই ইমাম চতুষ্টয় নাভির উপর বা নিচে হাত রাখা সুন্নাহ ও উত্তম বলে রায় দেয়াই প্রমাণ করে যে, “নাভির নিচে” শব্দটি মুসান্নাফের বর্তমান নুসখার ন্যায় মূল নুসখাতেও ছিল। যদি কোনো কোনো নুসখায় সত্যিই এই অংশটি না থাকার অভিযোগ সত্য-ও হয় তাতে ইমাম চতুষ্টয়ের সম্মিলিত ফতুয়ায় নেতিবাচক প্রভাব পড়বেনা। যেহেতু একই সাথে চার চারজন দুনিয়া বিখ্যাত ও সুপ্রসিদ্ধ ইমাম নামাযে হাত ‘নাভির নিচে’ রাখার মত ব্যক্ত করে ভ্রান্তির শিকার হয়েছেন, এটা বিবেক-বহির্ভূত কথা। একই সাথে চারজন ইমামের চোখ কখনো ফাঁকি দেয়া যায় না। এটাই যুক্তিযুক্ত।

শেষকথা, দু’দিকেরই যার যার মতের পক্ষে দলিল প্রমাণ থাকা সাব্যস্ত। কাজেই ‘শুধু একটাকে ধরো আর আরেকটা ছাড়ো’—নীতিটাই ঠিক না। বরং উভয়টাই রাসূল (সা.)-এর সুন্নাহ মনে করে আঁকড়ে ধরতে হবে। রাসূল (সা.)-এর কোনো কোনো সুন্নাহর ন্যায় এই সুন্নাতেও বৈচিত্র্য আনতে হবে। যে যেটা ইচ্ছে আমলে নিবে, তবে অন্যটাকেও স্বীকার করতে হবে। নইলে রাসূল (সা.)-এর অনেকগুলো সুন্নাহর মধ্যে কোনো একটি সুন্নাহর প্রতি নিজেরই অজান্তে বিদ্বেষ রাখার দরুন বিচারদিবসে নিঃসন্দেহে আমাকে-আপনাকে পাকড়াও হতে হবে। মা’আজাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তাওফিক দিন।

লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী এম.এ

সজোরে ‘আমীন’ বলা উত্তম-অনুত্তম সম্পর্কে

সজোরে বা আস্তে ‘আমীন’ বলা প্রসঙ্গে

হানাফীদের দলিল সহীহ হাদীস থেকে

নামাযে ‘আমীন’ বলা বিষয়ক রেওয়ায়েত দু’দিকেরই রয়েছে, সজোরে এবং আস্তে। বলে রাখা দরকার, ‘আমীন’ একটি দোয়া ও মোনাজাত, যা আল্লাহতালার দরবারে পেশ করা হয়। উম্মুল মুমিনীন হযরত আয়েশা, উম্মে সালমাহ, আবু হোরায়রা ও ইবনে আব্বাসের শাগরেদ বিশিষ্ট তাবেয়ী হযরত আতা ইবনে আবী রাবাহ (عطاء ابن ابى رباح) এর বর্ণনায় এসেছে যে, ‘আমীন হচ্ছে একটি দোয়া’ (آمين دعاء)। সহীহ বুখারী ১/১০৭ দ্রষ্টব্য। আর আল্লাহ (নাউযুবিল্লাহ) না বধির, না অনুপস্থিত—যেমনটি বুখারী শরীফেও এসেছে যে, لا تدعون أصمَّ ولا غائباً অর্থাৎ ‘তোমরা কোনো বধির কিংবা অনুপস্থিত সত্তাকে ডাকছো না।’ (সহীহ বুখারী হাদীস নং ৭৩৮৬)। তাই গবেষকদের বিশাল একটি অংশ মনে করেন, দোয়া যখন আস্তে করাই উত্তম, তখন নামাযে ‘আমীন’ও আস্তে বলা উত্তম। আর সজোরে বলা বড়জোর মুবাহ, যেহেতু বিভিন্ন রেওয়ায়েত বলছে, সজোরে ‘আমীন’ বলা শিক্ষাদানের জন্যই ছিল (ما اراه الا ليعلمنا), Just as a Teaching, Not Continuously; নও মুসলিম হযরত ওয়ায়েল ইবনে হুজর (রা.) বলেন, ثلاث مرات অর্থাৎ রাসূল (সা.) ‘আমীন’ সজোরে তিনবার বলেছেন। এখন তো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে গেল! যাইহোক, আমি এখানে আস্তে ‘আমীন’ বলার একটি মাত্র রেওয়ায়েত পেশ করছি,

হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেছেন, إذا أمَّنَ الإمام فأمِّنوا অর্থাৎ ইমাম যখন ‘আমীন’ বলবে তখন তোমরাও আমীন বলো (তবে এ থেকে সজোরে না আস্তে—এর কোনোটাই পরিষ্কার করে বোঝা যায়না-লিখক)। فإنه مَن وافَقَ تأمينُه تأمينَ الملائكة غُفِرَ له ما تقدَّم من ذنبه অর্থাৎ কেননা যার ‘আমীন’ বলা ফেরেশতাদের ‘আমীন’ বলার সাথে মিলে যাবে তার পেছনের সমস্ত গোনাহ মাফ করে দেয়া হবে। (সহীহ বুখারী, মুসলিম, কিতাবুস সালাত)।

প্রশ্ন আসতে পারে যে, তাহলে এই হাদীস আস্তে আমীন বলার সমর্থনে দলিল কিভাবে হল?

উত্তর এই যে, হাদীসটিতে বলা হয়েছে—ইমাম যখন আমীন বলবে…. (إذا أمَّنَ الإمام)। তাই এখন দেখতে হবে যে, এই বর্ণনানুসারে ইমামের (অর্থাৎ রাসূলুল্লাহ’র) ‘আমীন’ জোরে ছিল, না আস্তে ছিল! সহীহ মুসলিম এবং সুনানে আবুদাউদ শরীফে উক্ত হাদীসের রাবী (বর্ণনাকারী) শিহাব ইবনে জুহরীর রেওয়ায়েত শেষে পরিষ্কার করে এই বাক্যটিও বর্ণিত হয়েছে যে, و كان رسول الله صلى الله عليه وسلم يقول آمين অর্থাৎ ‘আর রাসূল (সা.)ও আমীন বলতেন।’ এখন এখানে প্রশ্ন আসে, এই হাদীসের إذا أمَّنَ الإمام (ইমাম যখন আমীন বলবে) দ্বারা রাসূল (সা.)ও আমীন ‘উঁচু আওয়াজে’-ই বলতেন, এমনটা বুঝালে তবে ইমাম জুহরী (রহ.) সেটিকে স্বতন্ত্র বাক্যে পুনরায় উল্লেখ করার কী অর্থ? অতএব, বুঝা যায় যে নিশ্চয়ই রাসূল (সা.)-এর ‘আমীন’ বলাটা সজোরে ছিলনা। অন্যথা রাবীর এমন কর্মকে تحصيل حاصل (তাহছীলে হাছেল) বা পুনঃবৃত্তি (tautology) বলতে হয়, যা ব্যাকরণের নীতিবিরুদ্ধ ও নিন্দনীয়। হযরত সামুরা ইবনুল জুনদুব (রা.) এবং হযরত ইমরান ইবনুল হোসাইন (রা.) দুইজন একবার হযরত উবাই ইবনে কা’ব (রা.)-এর নিকট গেলেন। সামুরা (রা.) হাদীস বর্ণনা করে বললেন যে, রাসূল (সা.) নামাযে তাকবীরে তাহরিমার পরে এবং ‘ওয়ালাদ-দাললীন” (ولا الضالين)-এর পরেও কিছু সময় চুপ থাকতেন। হযরত উবাই ইবনে কা’ব (রা.) শুনলেন এবং সামুরা (রা.)-এর রেওয়ায়েতের সাথে সহমত ব্যক্ত করলেন। তিনি বললেন, সামুরার স্মরণই যথার্থ। (আস-সুনানুল কোবরা লিল বায়হাক্বী খণ্ড নং ২, কিতাবুস সালাত; হাদীস নং ৩০৭৫)। এই থেকেই পরিষ্কার বুঝা যায় যে, রাসূল (সা.)-এর ‘ওয়ালাদ-দাললীন” (ولا الضالين)-এর পরেও চুপ থাকতেন মানে তিনি ‘আমীন’ নিঃশব্দে বলতেন। অতএব, সহীহ বুখারীর হাদীসের অস্পষ্ট বিবরণ ও সাহাবীর সুস্পষ্ট সাক্ষ্য সহ প্রমাণিত হয় যে, নামাযে ‘আমীন’ আস্তে বলার দলিলও খুব শক্তিশালী। এমন শক্তিশালী দলিল পেয়ে এবার আপনার নিশ্চয়ই মাথার উপর আকাশ ভেঙ্গে পড়েছে, তাই নয় কি? হ্যাঁ, সত্য এটাই; যা ব্যাপক পড়াশোনা না থাকার দরুন আমাদের অধিকাংশই জানত না।

এই পর্যায় উল্লেখ করা জরুরি যে, ‘আমীন’ বলার যতগুলো সহীহ হাদীস রয়েছে সেগুলোর একটিও ‘সজোরে’ বলার মর্মে সরীহ বা সুস্পষ্ট নয়, বরং অস্পষ্ট। আবার যেগুলো সরীহ—দুঃখজনক হলেও সত্যি যে, সেগুলো সনদের বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনা।

শেষকথা, উত্তম-অনুত্তম বিষয়ক রেওয়ায়েত নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করা থেকে সবাই বিরত থাকতে হবে। যেখানে দুই দিকেরই রেওয়ায়েত বিদ্যমান সেখানে উভয় রেওয়ায়েতের উপরই উম্মাহার বৈচিত্র্যময় আমল জারি থাকুক, এই প্রত্যাশা। তবে যেই সমাজে-এলাকায় পূর্ব থেকে যেটি চালু রয়েছে সেখানে সেটির মুকাবিলায় অন্যটিতে জোর না দিই। নচেৎ ফেতনা (বিশৃঙ্খলা) সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে, উম্মাহার মাঝে দলাদলি সৃষ্টির গুনাহও আপনাকেই বহন করতে হবে। আল্লাহ আমাদেরকে সহীহ বুঝ দিন।

নামাযে রাফউল ইয়াদাইন (ফেইসবুক থেকে)

সজোরে বা আস্তে ‘আমীন’ বলা প্রসঙ্গে (ফেইসবুক থেকে)

লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী

নামাযে রাফউল ইয়াদাইন করার হুকুম

রাফউল ইয়াদাইন

হানাফীদের দলিল সহীহ হাদীস থেকে

নামাযে তাকবীরে তাহরিমা ছাড়া হাত আর কোথাও না উঠানোর পাঁচটি স্পষ্ট রেওয়ায়েত আছে। সেগুলোর একটি হচ্ছে, হযরত ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি তোমাদেরকে রাসূলুল্লাহ (সা.) এর নামায পড়ে দেখাব কি? একথা বলে তিনি فصلى فلم يرفع يديه الا فى اول مرة অর্থাৎ নামায পড়লেন এবং শুধুই প্রথমবার তাকবীরে তাহরিমায় হাত উঠালেন। (তিরমিজি হাদীস নং ২৫৭, আবুদাউদ হাদীস নং ৭৪৮)।

তাহকীক : ইমাম তিরমিজি বলেছেন, এই হাদীস হাসান, ইমাম ইবনে হাযম বলেছেন, এটি সহীহ, (আল মুহাল্লা ৪/৮৮)। আল্লামা আহমদ মুহাম্মদ শাকের (রহ.) লিখেছেন, و هذا الحديث صحيح صححه ابن حزم و غيره من الحفاظ، وما قالوا فى تعليله ليس بعلة অর্থাৎ এই হাদীসের সনদ সহীহ। ইবনে হাযম সহ অনেক হাফেজে হাদীস এটিকে সহীহ বলেছেন। অন্যরা এতে যেসব ইল্লত (ত্রুটির কারণ) সাব্যস্ত করেছেন সেগুলো আদৌ কোনো ইল্লতই নয়। (শরহে জামে তিরমিজি ২/৪১)।

শেষকথা, নামাযে হাত বিভিন্ন জায়গায় উঠানোর পক্ষে যেমন রেওয়ায়েত রয়েছে, হাত না উঠানোরও রয়েছে। এই সম্পর্কে যুগশ্রেষ্ঠ মুহাদ্দেস সাইয়েদ আনোয়ার শাহ কাশ্মীরী (রহ.) বলেছেন, تواتر العمل بهما من عهد الصحابة و التابعين و اتباعهم على كلا النحوين و انما بقى الاختلاف فى افضل من الامرين. অর্থাৎ উভয়ক্ষেত্রেই নিরবচ্ছিন্নভাবে আমল হয়ে আসছে—সাহাবী, তাবেয়ী, তাবে-তাবেয়ীদের যুগ থেকেই; তবে মতপার্থক্য শুধু এতটুকুতেই যে, এর কোনটি উত্তম।

অতএব, উত্তম-অনুত্তম বিষয়ক রেওয়ায়েত নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করা থেকে সবাই বিরত থাকতে হবে। যেখানে দুই দিকেরই সহীহ রেওয়ায়েত বিদ্যমান সেখানে উভয় রেওয়ায়েতের উপরই উম্মাহার বৈচিত্র্যময় আমল জারি থাকুক, এই প্রত্যাশা। তবে যেই সমাজে-এলাকায় পূর্ব থেকে যেটি চালু রয়েছে সেখানে সেটির মুকাবিলায় অন্যটিতে জোর না দিই। নচেৎ ফেতনা (বিশৃঙ্খলা) সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে, উম্মাহার মাঝে দলাদলি সৃষ্টির গুনাহও আপনাকেই বহন করতে হবে। আল্লাহ আমাদেরকে সহীহ বুঝ দিন।

লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী

কাদিয়ানীদের ধারাবাহিক প্রশ্নগুলোর জবাব

0

খুব সাধারণ কিছু প্রশ্নের উত্তর দেয়া হল যেগুলো সচরাচর করা হয়ে থাকে। পাঠকবৃন্দ, উত্তরগুলো আমার ফেইজবুক পেইজ থেকে পড়তে ক্লিক করুন!

আপনার জিজ্ঞাসার উত্তরে….
কিস্তি ১ https://www.facebook.com/226066450926065/posts/1831556610377033/
কিস্তি ২ https://www.facebook.com/226066450926065/posts/1831969627002398/
কিস্তি ৩ https://www.facebook.com/226066450926065/posts/1831995306999830/
কিস্তি ৪ https://www.facebook.com/226066450926065/posts/1832536086945752/
কিস্তি ৫
https://www.facebook.com/226066450926065/posts/1835901869942507/

উত্তরদাতা, প্রিন্সিপাল নূরুন্নবী, লিখক ও গবেষক।

আয়েশা (রা.)-এর বিবাহ কত বছর বয়সে?

ঐতিহাসিক একটি প্রামাণ্য তথ্য ও সমালোচকদের দাঁতভাঙা জবাব!

এঁরাও বিখ্যাত মহামনীষী! কিন্তু এঁদের বিয়ে সংক্রান্ত বয়স নিয়ে কেউ প্রশ্ন তুলেনা! প্রশ্ন তুলবে-ই বা কেন? সময় আর অঞ্চল ভেদে বিবাহের আদর্শ বয়স যে বিভিন্ন হয়ে থাকে, যদিও সময়ের পরিক্রমায় সেই নিয়মেও পরিবর্তন আসতে থাকে! বলতে ছিলাম, ইতিহাসবিখ্যাত অনেকের জীবন ঘাটলে আমরা দেখি,

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ৮ বছর।

রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ২২ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১১ বছর।

বঙ্কিমচন্দ্র বিয়ে করেছিলেন ১১ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৫ বছর।

দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে তখন তাঁর স্ত্রী সারদা দেবীর বয়স ছিল মাত্র ৬ বছর।

শিবনাথ শাস্ত্রী বিয়ে করেছিলেন ১৩ বছর বয়সে, তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১০ বছর।

রাজনারায়ণ বসু বিয়ে করেছিলেন ১৭ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১১ বছর।

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৯ বছর বয়সে, তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৮ বছর।

সত্যেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৭ বছর বসে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৭ বছর।

লিনা মেদিনা! ৫ বছর ৭ মাস ২১ দিন বয়সে সন্তানের জন্ম দেয়ায় বিশ্বরেকর্ড করা সর্বকনিষ্টা মা উল্লেখ করে তার বন্ধনা করা হয়।

দ্বিতীয় কিং রিচার্ড ৩০ বছর বয়সে ফরাসি রাজকুমারী ৭বছর বয়সী ইসাবেলাকে বিয়ে করেন।

পর্তুগালে রাজা ডেনিস ১২ বছর বয়সী সেন্ট এলিজাবেথকে বিবাহ করেছিলেন।

নরওয়ের ষষ্ঠ রাজা হাকোন ১০ বছরের রাণী মার্গারেটকে বিবাহ করেছিলেন।

এসেক্সের কাউন্ট আগ্নেসের বিয়ের পাকা কথা হয় মাত্র ৩ বছর বয়সে। ১২ বছর বয়সে তার বিবাহ হয় পঞ্চাশ বছর বয়সী সঙ্গির সাথে।

রোমানোস ইতালির রাজকন্যা ৪ বছর বয়সী বার্থা ইউডোকিয়াকে বিবাহ করেন। ইতিহাসের পাতায় এরকম অসংখ্য নজির আছে। এগুলো আমাদের ইতিহাসের অংশ। এসব আমাদের ভুলে যাওয়া সমীচিন নয়।

একসময় সতীদাহ প্রথা ছিল। জীবন্ত নারীকে সহমরণে তার মৃত স্বামীর সঙ্গে চিতায় আত্মহুতি দিতে হতো। কিন্তু সতীদাহ বা সহমরণই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য বলার অর্থ হিন্দুর প্রতি ঘৃণা ও বিদ্বেষ চর্চা করা। হিন্দু শাস্ত্রের ধূয়া তুলে হিন্দুর প্রতি ঘৃণা ও সহিংসতা একালে কেউ প্রদর্শন করে না। কারণ, সমাজ, আইন, সংস্কৃতি ও ইতিহাস ইত্যাদি সম্পর্কে আমাদের চেতনা উপলব্ধি ও বিচার ক্ষমতা অনেক বিকশিত হয়েছে। আগের মতো নাই। ইতিহাস ও সমাজ স্থির কিছু নয়, বদলায়। ইতিহাস নিয়ে আলোচনা হবে। কিন্তু দেশ ও কাল বিবেচনায় না নিয়ে রবীন্দ্রনাথকে দোষী করলে সেটা কাণ্ডজ্ঞানের অভাব হবে। তাই না?

তাহলে ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে এত বিতর্ক কেন?

এই তো মাত্র গত শতাব্দীর কথাই ধরে নেয়া যাক। প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স যখন ১৩ ও বেগম ফজিলাতুন্নেসার বয়স যখন মাত্র তিন, তখন পরিবারের বড়রা তাদের বিয়ে ঠিক করেন। ১৯৩৮ সালে বিয়ে হবার সময় বেগম ফজিলাতুন্নেসা রেনুর বয়স ছিল ৮ বছর ও শেখ মুজিবের ১৮ বছর। এখানে কারো সাথে কারো তুলনা টানা উদ্দেশ্য নয়, আর এটি সম্ভবও না; কারণ মহানবীর সাথে শেখ সাহেবের তুলনা করতে চাওয়াই বোকামি! বড়জোর এখানে আজ থেকে ১৪শ বছর আগেকার বিয়ের আদর্শ বয়স যে মাত্র ৮-১২ এর ভেতরই ছিল সেটা তুলে ধরতে চাচ্ছিলাম।

বলা হয় যে, হযরত আয়েশা (রা.) ৯ বছর বয়সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সাথে সংসার শুরু করেছিলেন। ব্যাস আর কী লাগে!! মহানবী (সা.)-এর বিরুদ্ধে সমালোচনার ঝড় তুফান শুরু! কিন্তু এটা কেমন ন্যায় বিচার? মহানবীর সেই সময়টিতে বিবাহের আদর্শ বয়স যদি ওটাই হয়ে থাকে তবে তো উচিত ছিল, সেটিকে সেই সময়ের প্রচলিত আইনেই বিচারকরা! মহানবী (সা.)-এর বিরুদ্ধে কন্যা আর কন্যাপক্ষের কিংবা সে সময়কার প্রচলিত নিয়ম ভঙ্গের যদি কোনো অভিযোগ না থাকে, তবে তো তিনি ন্যায়বিচার পাওয়ারই যোগ্য, তাই নয় কি?

  • অপ্রিয় হলেও সত্য, হযরত আয়েশা (রা.)-এর বয়স তখন ৬-৯ বছর ছিল মর্মে তথ্যটিও কোনো কোনো গবেষকের বিচারে সুনিশ্চিত নয়। এমনকি সহীহ বুখারীরই সূত্র পরম্পরায় দু’টি মতই প্রথম থেকে প্রচলিত। কারণ সহীহ বুখারীসহ আরও বহু ঐতিহাসিক প্রামাণ্য তথ্য মতে সুস্পষ্ট আছে যে, হযরত আয়েশা (রা.)-এর বিয়ের সময় বয়স কম চে কম ১৩-১৯ এর ভেতরেই ছিল। অধিকন্তু ৬ আর ৯ বছরের বর্ণনার সূত্রে উল্লিখিত হিশাম ইবনে উরওয়াহ নামের রাবী (হাদীসের বর্ণনাকারী জনৈক তাবেয়ী) সম্পর্কে ইমাম মালেক (রহ.) আজ থেকে ১২’শ বছর আগেই বলে গেছেন যে, তিনি শেষ বয়সে (তথা ৭১ বছর বয়সে উপনীত হলে) মদিনা থেকে ইরাক চলে যাওয়ার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। ফলে তার বর্ণনায় অনেক কিছুই উল্টোপাল্টা হয়ে যেত। সেজন্য তার থেকে কোনো ইরাকী রাবী যত হাদীসই বর্ণনা করবে, সেগুলো গ্রহণযোগ্য হবেনা।

উল্লেখ্য, বুখারী শরীফে হযরত হিশাম ইবনে উরওয়াহ তিনি ইরাকি রাবী থেকেই এটি বর্ণনা করেন। দেখুন, তাহযীবুত তাহযীব, লেখক ইবনে হাজার আসকালানী (রহ.)। প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম আবুল হাসান ইবনে ক্বাত্তান (রহ.) ‘বায়ানুল ওয়াহাম ওয়াল ইবহাম‘ (بيان الوهم و الإبهام) কিতাবের ৫ম খন্ডের ৫০৪ নং পৃষ্ঠায় লিখেছেন: أن هشام اختلط في آخر عمره অর্থ হিশাম ইবনে উরওয়াহ শেষ বয়সে উল্টাপাল্টা করে ফেলত।’

  • ইমাম যাহাবী (রহ.) ‘মিযানুল ই’তিদাল‘ কিতাবের ৪র্থ খন্ডের ৩০১-৩০২ নং পৃষ্ঠায় লিখেছেন, هشام بن عروة أحد الأعلام، حجة إمام، لكن في الكبر تناقض حفظه و لم يختلط أبداً অর্থ হিশাম ইবনে উরওয়াহ (রহ.) তিনি বিশিষ্ট ব্যক্তিদের অন্যতম ছিলেন। নির্ভরযোগ্য ইমাম ছিলেন। তবে বৃদ্ধাবস্থায় তার স্মৃতিলোপ পায় অথচ (ইতিপূর্বে) তিনি কখনো উল্টাপাল্টা করেননি।’ আরো দেখুন, আল-জারহু ওয়াত তা’দীল ৬/৪৯০, ইমাম যাহাবী (রহ.)।

আসলে রাসুলুল্লাহ (সা.)-কে নিয়ে অহেতুক সমালোচনার প্রধান কারণ হলো তার অতুলনীয় উত্তম চরিত্র মাধুরী। যে চরিত্রে মুগ্ধ হয়ে দেড় হাজার বছর ধরে মানুষ অনবরত ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। রাসূলুল্লাহ (সা.)-কে বিতর্কিত করে তারা বিশ্বব্যাপী ইসলাম গ্রহণের অগ্রযাত্রা রুখে দিতে চায়।

বিজেপি নেতা নেত্রি ও নূপুর শর্মাগং যা-ই বলুক না কেন, স্বয়ং আল্লাহতালা তাঁর প্রিয় হাবীবের চরিত্রের শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়ে রেখেছেন, اِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ (ইন্নাকা লা’আলা খুলুকিন আযীম)। অর্থ-নিশ্চয়ই আপনি সর্বোৎকৃষ্ট চরিত্রের উপর প্রতিষ্ঠিত। (আল কুরআন)। কিয়ামত পর্যন্ত এই চরিত্র মাধুরী পৃথিবীর সকল মানুষের কাছে প্রধান আকর্ষণ হয়ে থাকবে। দলে দলে মানুষ মুহাম্মদ (সা.)-এর উম্মত হবার সৌভাগ্য অর্জন করতে থাকবে, ইনশাআল্লাহ। তোমাকে ভালোবাসি হে প্রিয়নবী! তোমার চরণে উৎসর্গ করছি আমার স্বর্গ-নরক প্রিয় বাবা-মা।

লিখক, শিক্ষাবিদ ও গবেষক

কাদিয়ানীরা মুসলমানদের ব্যাপারে কেমন ধারণা রাখে?

দ্বিমুখী নীতি ও প্রতারণার আরেক নাম ‘কাদিয়ানী জামাত’!

অপ্রিয় হলেও সত্য, সারা দুনিয়ার মুসলিম উম্মাহা কাদিয়ানীদের ‘কাফের-অমুসলিম-জিন্দিক’ আখ্যা দেয়ার অনেক পূর্ব থেকে ওরাই বরং সমস্ত ‘অ-কাদিয়ানী’কে (অর্থাৎ যারা কাদিয়ানী মতের অনুসারী নয় এমন প্রত্যেককে) কাফের আখ্যা দিয়ে রেখেছে। বরং ইহুদী, খ্রিস্টান, অমুসলিম, মুরতাদ, জাহান্নামী ইত্যাদী শব্দেও আখ্যা দিয়েছে। আমি আজ এখানে রেফারেন্স সহ কিছু উদ্ধৃতি সংক্ষেপে তুলে ধরছি। তা পড়ার আগে কাদিয়ানী জামাতের পাক্ষিক আহমদী (তাং ১৫ ডিসেম্বর ২০১২, পাতা ৬) নামীয় ম্যাগাজিনের এই পাতাটি পড়ে নেবেন! এবার নিশ্চয়ই চমকে উঠেছেন, তাই না! হ্যাঁ, চমকে উঠারই কথা। কারণ, পাক্ষিক আহমদী পত্রিকায় এত সুন্দর করে কথাগুলো যারা লিখেছেন তাদেরই পূর্বসূরীরা কিন্তু এত সুন্দর করে মুসলমানদের নিয়ে লিখেনি।

মির্যা কাদিয়ানী আর তার দুই পুত্রের রচনাবলি থেকে নিম্নরূপ :

(১) ‘খোদাতালা আমার উপর প্রকাশ করে দিয়েছেন যে, যাদের নিকট আমার দাওয়াত পৌঁছেছে আর তারা তা কবুল করেনি এমন ব্যক্তি মুসলমান নয় এবং এরা (পরকালে) পাকড়াও হবে।’ (মির্যা কাদিয়ানীর কথিত ওহী-সমগ্র গ্রন্থ তাযকিরাহ পৃষ্ঠা নং ৫১৯; ইলহাম, মার্চ ১৯০৬ ইং, চতুর্থ এডিশন)।

  • মির্যা কাদিয়ানী সাহেব জনৈক প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে পরিষ্কার করে লিখে গেছেন যে, এখন যারা তাকে অস্বীকার করে সে কাফের। তিনি তার ‘কাফের’ ফতুয়ার ব্যাখ্যাও দিয়েছেন। সুতরাং সাব্যস্ত হল যে, অ-কাদিয়ানীদের কেউই তাদের দৃষ্টিতে মুসলমান নয়। হোক সে মসজিদুল হারামাইনের ইমাম-খতিবগণ কিংবা আমাদের দেশের সেসব রাজনৈতিক ব্যক্তিগণ-ও যারা কাদিয়ানীদের প্রতি এতই উদার যে, তারা তাদেরকে অমুসলিম বা কাফের মানতে নারাজ। বলাবাহুল্য, আমাদের দেশের জাতীয় নেতৃবৃন্দ কেউই কাদিয়ানীদের দৃষ্টিতে মুসলমান নন, এমনকি আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুও তাদের মৌলিক বিশ্বাসের দিক থেকে অমুসলিম, জাহান্নামী। নাউযুবিল্লাহ। মির্যার বইয়ের বাংলা অনূদিত কপি হাকীকাতুল ওহী থেকে স্ক্রিনশট দেখুন,


(২) ‘প্রত্যেক মুসলমান এই বইগুলোকে শ্রদ্ধা ও ভালোবাসার দৃষ্টিতে দেখে এবং এগুলোতে পরিবেশিত তত্ত্ব ও তথ্য দ্বারা উপকৃত হয় এবং আমার ইসলামের দিকে আহবান করাকে সমর্থন দেয়, ইল্লা যুররিয়্যাতুল বাগাইয়া তথা বেশ্যার সন্তানরা ছাড়া, আল্লাহ এদের উপর মোহর মেরে দিয়েছেন তারা ঈমান আনবেনা।’ (আয়নায়ে কামালাতে ইসলাম, রূহানী খাযায়েন খন্ড নং ৫ পৃষ্ঠা নং ৫৪৭-৪৮)।

(৩) মির্যা বশির উদ্দিন মাহমুদ লিখেছেন, ‘আমাদের জন্য ফরজ হচ্ছে, আমরা যেন গয়ের আহমদীদেরকে (অর্থাৎ অ-কাদিয়ানীদেরকে) মুসলমান মনে না করি এবং তাদের পেছনে সালাত না পড়ি। কেননা আমাদের দৃষ্টিতে তারা খোদাতালার একজন নবীকে অস্বীকারকারী। এটি ধর্মীয় মু’আমালা (অর্থাৎ ধর্মীয় পারস্পরিক সম্পর্ক), এতে কিছু করার মত কারো কোনো ইখতিয়ার বা সুযোগ নেই।’ (আনওয়ারুল উলূম খণ্ড নং ৩ পৃষ্ঠা নং ১৪৮; মির্যা বশির উদ্দিন মাহমুদ)।

মির্যা বশির উদ্দিন মাহমুদ এর ‘আনওয়ারে খিলাফাত’ থেকে প্রামাণ্য স্ক্যানকপি

মির্যা বশির উদ্দিন মাহমুদ এর ‘বারাকাতে খিলাফত‘ গ্রন্থে লিখা আছে, কোনো আহমদী যেন গয়ের আহমদীর নিকট কন্যাদান না করে। এটি হযরত মসীহ মওউদের কড়া নির্দেশ। এই নির্দেশ সম্পন্ন করা প্রত্যেক আহমদীর উপর ফরজ। স্ক্রিনশট দেখুন।

(৪) ‘যে সমস্ত মুসলমান মির্যা কাদিয়ানীর নিকট বাইয়েত নেয়নি, তারা যদি তার নামও না শুনে থাকে তবুও তারা কাফের এবং ইসলামের গণ্ডি থেকে বাহিরে।’ (আয়নায়ে সাদাকাত, আনওয়ারুল উলূম খণ্ড নং ৬ পৃষ্ঠা নং ১১০; মির্যাপুত্র মির্যা বশির উদ্দিন মাহমুদ ও কাদিয়ানীদের দ্বিতীয় খলিফা)। নিচের সম্পূর্ণ পাতাটির বাংলা অনুবাদ দেখানে এখানে

(৫) মির্যা বশির উদ্দিন মাহমুদ বলেন, ‘আমি মসীহ মওউদ (মির্যা) এর নানা উদ্ধৃতি দ্বারা সাব্যস্ত করছি যে, যে তাকে অস্বীকার করবে সে তার দৃষ্টিতে একজন কাফের।’ (আয়নায়ে সাদাকাত, আনওয়ারুল উলূম খণ্ড নং ৬ পৃষ্ঠা নং ১৫১)।

(৬) ‘যারা তাকে কাফের মনে করে তিনি শুধু তাদেরকেই কাফের বলেননি, বরং যারা তাকে কাফের তো বলেনা কিন্তু তার দাবীগুলো স্বীকার করেনা, এমন ব্যক্তিদেরও তিনি কাফের আখ্যা দিয়েছেন।’ (আয়নায়ে সাদাকাত, আনওয়ারুল উলূম খণ্ড নং ৬ পৃষ্ঠা নং ১৫১)।

(৭) ‘সর্বশেষে তিনি (মির্যা) কুরআনুল কারীমের একখানা আয়াত দ্বারা দলিল দিয়েছেন যে, যে ব্যক্তি মির্যা সাহেবকে রাসূল মানবেনা, সে যদিও তাকে মুখে মুখে একজন সত্যবাদী মেনে নেয় না কেন; সেও পাক্কা কাফের।’ (আয়নায়ে সাদাকাত, আনওয়ারুল উলূম খণ্ড নং ৬ পৃষ্ঠা নং ১৫১)। ৫, ৬ এবং ৭ নং এর স্ক্রিনশট দ্রষ্টব্য।

(৮) মির্যাপুত্র মির্যা বশির আহমদ এম.এ লিখেছেন,

پس اس آیات کے ماتحت ہر ایک ایسا شخص جو موسی کو تو مانتا ہے مگر عیسی کو نہیں مانتا یا عیسی کو مانتا ہے مگر محمد صلعم کو نہیں مانتا اور محمد صلعم کو مانتا ہے پر مسیح موعود کو نہیں مانتا وہ نہ صرف کافر بلکہ پکا کافر اور دائرہ اسلام سے خارج ہے۔

অর্থাৎ সুতরাং এই আয়াত হতে বুঝা গেল যে, প্রত্যেক ব্যক্তি যে মূসাকে মান্য করে কিন্তু ঈসাকে মান্য করল না, অথবা ঈসাকে মান্য করে কিন্তু মুহাম্মদ (সা.)-কে মান্য করল না; অথবা মুহাম্মদ (সা.)-কে মান্য করে কিন্তু মসীহ মওউদ (দাবীদার মির্যা কাদিয়ানী)-কে মান্য করল না, সে শুধুই কাফের নয়, বরং পাক্কা কাফের এবং ইসলামের গণ্ডি থেকে বাহিরে।’ (কালিমাতুল ফছল পৃষ্ঠা নং ২০; পিডিএফ থেকে পৃষ্ঠা নং ২১)। উল্লেখ্য, বইটি উর্দূ ভাষায় রচিত, এর এখনো বাংলায় অনুবাদ হয়নি। এটির মোট পৃষ্ঠা সংখ্যা ৯৪; বইটি প্রথম দিকে কাদিয়ানীদের অফিসিয়াল উর্দূ ভাষার একটি সাময়িকী ‘রিভিউ অফ রিলিজন্স’ এর অংশবিশেষ। স্ক্রিনশট প্রদত্ত হল,

(৯) ‘হযরত মির্যা সাহেবের ইলহাম হচ্ছে,…যে লোক তোমার আনুগত্যকারী নয় এবং তোমার বাইয়েতে দাখিল হবেনা ও তোমার বিরোধী সে খোদা এবং রাসূলের নাফরমান এবং জাহান্নামী।’ (কালিমাতুল ফসল, তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং ৩৯ [হার্ডকপি]; লিখক, মির্যা  কাদিয়ানীর পুত্র মির্যা বশির আহমদ এম. এ, প্রকাশকাল  ১লা মে ১৯১৫ ইং, কাদিয়ান থেকে প্রকাশিত)।

(১০) মির্যাপুত্র মির্যা বশির আহমদ এম.এ তার পিতা সম্পর্কে লিখেছেন, ‘অতপর নুযূলে মসীহ গ্রন্থের ৪ নং পৃষ্ঠার একটি টিকায় হুযূর (মির্যা কাদিয়ানী) লিখেছেন, শেষ যুগের জন্য খোদা নির্ধারণ করেছিলেন যে, এটি একটি সাধারণ ফেরা’র (পুনঃজন্মের) যুগ হবে (کہ وہ ایک عام رجعت کا زمانہ ہوگا)। যাতে এই দয়াপ্রাপ্ত উম্মত অন্যান্য উম্মত অপেক্ষা কোনো দিক দিয়ে কম না থাকে। সুতরাং তিনি আমাকে সৃষ্টি করলেন এবং বিগত সমস্ত নবীর সাথে আমাকে সদৃশ্যতা দিলেন এইভাবে যে, তাদের সবার নামে আমার নামকরণ করলেন। আর তাই বারাহীনে আহমদিয়া গ্রন্থে খোদাতালা আদম, ইব্রাহিম, নূহ, মূসা, দাউদ, সুলায়মান, ইউসুফ, ইয়াহিয়া এবং ঈসা প্রমুখ সবার নামে আমার নাম রেখে দিলেন। আর এইভাবেই বিগত সমস্ত নবী এই উম্মতের মাঝে যেন দ্বিতীয়বার জন্মগ্রহণ করলেন। এমনকি সর্বশেষে মসীহ (আ.)-এরও জন্ম হয়ে গেল। আর যে বা যারাই আমার বিরোধিতাকারী, খোদাতালা তাদের নাম রেখে দিয়েছেন ঈসায়ী, ইহুদী এবং মুশরিক।’ (কালিমাতুল ফসল পৃষ্ঠা নং ৪৩-৪৪)।

(১১) ‘যে লোক মসীহ মওউদের দিকে না আসবে (অর্থাৎ তার দলভুক্ত হবেনা) সে ঈমানহারা।’ (কালিমাতুল ফসল, পৃষ্ঠা নং ৫২)।

(১২) ‘কালিমাতুল ফসল’ বইতে মির্যা কাদিয়ানীর একটি ইলহামের উদ্ধৃতি দিয়ে লিখা আছে, ‘এই ইলহাম দ্বারা পরিষ্কার বুঝা গেল যে, আল্লাহতালা এই যামানায়  মুমিন হওয়ার মানদণ্ড স্থির করেছেন মসীহ মওউদ [অর্থাৎ মির্যা কাদিয়ানী]’র উপর ঈমান আনয়ন করাকে। সুতরাং মসীহ মওউদকে যেই অস্বীকার করে তার পূর্বের ঈমান–ও যাবে।’ (কালিমাতুল ফসল, তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা নং ৫২)।

(১৩) ‘এই সমস্ত উদ্ধৃতি দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয় যে, (পবিত্র কুরআনের ৬১ নং সূরা) সূরা আস-সাফ (الصف)-এর মধ্যে ঈসা (আ.) ‘আহমদু রাসূলুল্লাহ‘ বলে যার আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন সেই আহমদ (সা.) মসীহ মওউদ-ই।’ (কয়েক লাইন পরে লিখেন) ‘এই জন্যই তার (অর্থাৎ মির্যা কাদিয়ানীর দাবীসমূহ) অস্বীকারকারী একজন কাফের।’ (কালিমাতুল ফসল, পৃষ্ঠা নং ৫১)।

(১৪) ‘অতএব ঐ ইলহাম দ্বারা প্রমাণিত হয়ে গেল যে, যে সমস্ত ব্যক্তি মির্যা সাহেবকে সত্যবাদী বিশ্বাস করবেনা এবং তার দাবীগুলোর উপর ঈমান রাখবেনা তারা কাফের।’ (কালিমাতুল ফসল, পৃষ্ঠা নং ৫৩, তৃতীয় অধ্যায়)।

(১৫) ‘মির্যা কাদিয়ানী মুহাম্মদ (সা.)-এর একজন খাতামুল খোলাফা বা খলিফা বা মুত্তাবি। ফলে তাকে অস্বীকারকারীও কাফের (সারমর্ম)।’ (কালিমাতুল ফসল, পৃষ্ঠা নং ৬১)।

(১৬) ‘এই যুগে নবী করীম (সা.)-এর অনুসরণ করার জন্য মসীহ মওউদ (মির্যা)-এর প্রতি ঈমান আনা জরুরী।’ (কালিমাতুল ফসল, পৃষ্ঠা নং ৬৬)।

মুসলিম-অমুসলিম প্রসঙ্গ :

পবিত্র কুরআন এবং হাদীসের অনেক স্থানে মুসলমানকে মুসলমান পরিচয়ে থাকতে ও মুসলিম হয়েই মৃত্যুবরণ করতে পরিষ্কার বলা হয়েছে। এ সম্পর্কে সূরা আলে ইমরান আয়াত নং ১০২ দেখুন। “হে ঈমানদাররা! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।” এখন ‘কে মুসলমান আর কে মুসলমান না‘ তা শুধুই আল্লাহর উপর চাপিয়ে দেয় যারা, তারা কি উক্ত আয়াতের উপর ঈমান রাখবে না? কেননা ‘মুসলমানিত্বের’ দায়ভার শুধুই আল্লাহর উপর চাপাতে গেলে তখন কারো পক্ষেই সম্ভব নয় যে, সে শরয়ী বিধানানুযায়ী জীবনযাপনের জন্য নিজেকে বাহ্যিকভাবে ‘মুসলমান’ হিসেবে প্রমাণ করা। আর এ জন্যই ‘কে মুসলিম আর অমুসলিম’ সেটি পুরোপুরি নির্ভর করবে ব্যক্তির বিশ্বাস কিবা সেসব দর্শনের উপর যেগুলোকে সে বিশ্বাসের উৎসমূল হিসেবে মনেপ্রাণে ধারণ করে থাকে। এমতাবস্থায় কারো ধর্মপরিচয়ের জন্য ‘বুক ছিড়ে ঈমানের ঝলক’ দেখা বা না দেখার আর কোনো ফালতু বিতর্কের অবকাশ থাকেনা। যাইহোক, এভাবে বললেও যেসব কাদিয়ানীবাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থকদের বুঝে আসেনা তাদের উদ্দেশ্যে মির্যা কাদিয়ানীর একখানা উক্তি পেশ করছি। তার ‘হাকীকাতুল ওহী’ গ্রন্থের এক জায়গায় লিখা আছে “শরীয়তের একটি মাসয়ালা হল মুমিনকে কাফের বলা ব্যক্তিটি অবশেষে নিজেই কাফের হয়ে যাবে….এবং কাফেরকে মুমিন বলা ব্যক্তিও কাফের হয়ে যাবে।” (দেখুন, রূহানী খাযায়েন ২২/১৬৮)। এখন তাদের জন্য চিন্তা করে দেখা উচিত যারা উম্মতে মুসলিমার সর্বসম্মত ফাতাওয়ার বিরোধিতা করেন এবং কাদিয়ানীদের বিরুদ্ধে গৃহীত ‘তাকফিরি’ চূড়ান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যুক্তি ও জোরালো প্রচারণার পেছনে দৌঁড়ান তাদের গন্তব্য কোথায়? কাদিয়ানীরা ‘অমুসলিম’ একথা যখন পরিষ্কার ও পূর্বমীমাংসিত তখন তাদেরকে ‘মুসলিম’ আখ্যা দেয়ার ফলে প্রকারান্তরে নিজেকেই কোথায় নিয়ে দাঁড় করছি? আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন।

(কাদিয়ানীদের রচনাবলী থেকে উদ্ধৃত কোনো রেফারেন্স বা উদ্ধৃতি মিথ্যা প্রমাণ করতে পারলে উপযুক্ত পুরষ্কার দেয়া হবে।)

লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী
শিক্ষাবিদ ও গবেষক

কুরআনের ‘ইবনে মরিয়ম’ হতে মির্যা কাদিয়ানীই উদ্দেশ্য?

মির্যা কাদিয়ানী সাহেবের বই থেকে প্রথমে দুটি উদ্ধৃতি দেব। তিনি তার ‘তুহফাতুন নদওয়াহ’ বইতে লিখেছেন,

  • ‘যদি কুরআন দ্বারা ইবনে মরিয়মের মৃত্যু সাব্যস্ত না হয় তাহলে আমি মিথ্যুক সাব্যস্ত হব।’ (রূহানী খাযায়েন ১৯/৯৭)। রচনাকাল ১৯০২ ইং।
  • ‘যদি কুরআন আমার নাম ‘ইবনে মরিয়ম’ না রাখে তাহলে আমি মিথ্যুক সাব্যস্ত হব।’ (রূহানী খাযায়েন ১৯/৯৮) এবার প্রমাণের জন্য স্ক্যানকপি দেখুন,

এবার প্রশ্নটি বুঝে নিন! এখানে সাধারণভাবে যে প্রশ্নটি উঠে আসে সেটি হল, মির্যা গোলাম আহমদের দাবী অনুযায়ী পবিত্র কুরআনের ‘ইবনে মরিয়ম’ (অর্থাৎ মরিয়মপুত্র) হতে যদি তিনি নিজেই উদ্দেশ্য হন, তাহলে পবিত্র কুরআনের সেই ত্রিশ আয়াত দ্বারা বনী ইসরাইলের জন্য আগমনকারী সেই ঈসা ইবনে মরিয়মের মৃত্যু কিভাবে সাব্যস্ত হল? আহা! এমন একজন সিজোফ্রেনিয়া রোগীকে আজকের এই তথ্যপ্রযুক্তি আর জ্ঞানবিজ্ঞানের যুগেও যারা বিশ্বাস করেন তাদের জন্য আমাদের দুঃখ আর শত আফসোস!

বিশেষ দ্রষ্টব্য, রূপক-টুপক বাদ দিয়ে সোজাসাপ্টা উত্তর দিতে হবে! কেননা, কোনো প্রেরিত মহাপুরুষের দাবী, ভবিষ্যৎবাণী আর মু’জিজা এই ৩টি কখনো “রূপক” বা মাজাজ হয় না।

লিখক, শিক্ষাবিদ ও গবেষক